Monday, April 11, 2011

লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করেছে 'মাইক্রো-টাস্ক'

বিশ্বব্যাংক জানিয়েছে, অনলাইন-ভিত্তিক 'মাইক্রো-টাস্ক' শুধু ভারত এবং চীনেই লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে। বিশ্বব্যাংকের একটি গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে ওয়েবসাইটে পোস্টিং, পণ্য বিবরণ লেখা এবং কনটেন্ট আপডেট করাসহ এ ধরনের অনেক ছোটখাটো কাজ রয়েছে। এ কাজগুলোই ভারত এবং চীনের জন্য ৩ বিলিয়ন ডলারেরও বেশি আয় বয়ে নিয়ে এসেছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ আয়ে লক্ষাধিক মানুষ জীবনযাপন করছেন। ভারত এবং চীনা ইন্টারনেট ব্যবহারকারীরা এসব 'মাইক্রো-টাস্ক' ব্যাপক হারে করে থাকেন। যাঁদের সম্মিলিত আয় ৩ বিলিয়নেরও ওপরে। অন্য উন্নয়নশীল দেশগুলোতেও অনলাইনের এসব ছোটখাটো কাজ বেশ জনপ্রিয় হচ্ছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
আল-আমিন কবির । সূত্র : ইন্টারনেট

No comments:

Post a Comment